Apan Desh | আপন দেশ

মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে খাকুন: নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৫, ১৪ মে ২০২৩

আপডেট: ১৭:৪৮, ১৪ মে ২০২৩

মোখায় ক্ষতিগ্রস্তদের পাশে খাকুন: নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুল

ছবি : সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় মোখায় জনগণের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ মে) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনার কথা জানান।

তিনি বলেন, প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। ইতোমধ্যে ঝড়ের পূর্বে যে ঘটনা ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। খবর পেলাম, বিকাল থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে…।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ইতোমধ্যেই দলের সব পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি, এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য।সব রকমের সহযোগিতার জন্য তাদের অনুরোধ করেছি।আমরা আশা করি, জনগণও এই দুর্যোগ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে।অতীতে তারা যেমনটা করেছেন।

মির্জা ফখরুল বলেন, সরকারকেও বলতে চাই, এখানে কোনও রকম দলীয়করণ না করে সমগ্র মানুষের পাশেই যেন তারা থাকেন।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান