Apan Desh | আপন দেশ

ঢাকা মহানগর উত্তর বিএনপি-যুবদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২২:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর বিএনপি-যুবদলের কমিটি বিলুপ্ত

ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক বিলুপ্ত করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

৫১ সদস্যবিশিষ্ট ওই কমিটির আহবায়ক ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন মোস্তফা জামান।  

ঠিক কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে। শিগগিরই মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

নগরীর ওই অংশে চাঁদাবাজিসহ মিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে দলটির কিছু নেতাকর্মী জড়িত বলে অভিযোগ উঠেছে। 

এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। 

এর কয়েকঘণ্টা আগে মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়