Apan Desh | আপন দেশ

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:২৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই: চিফ হুইপ

ছবি: আপন দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও চেষ্টা করছে আইনশৃঙ্খলা দুর্বল করতে। সরকার কঠোর, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখার জন্য যেকোন কঠোর ব্যবস্থা নিবে সরকার।

চিফ হুইপ বলেন, আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যে দেশে হাদির খুনির আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

আরও পড়ুন <> প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

তিনি আরও বলেন, ধর্মের লেবাস ধরে কিছু মানুষ দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা ছোটখাটো বিষয়কে অনেক বড় করে সামনে নিয়ে আসে। তাদের অনেকে রয়েছেন গুপ্ত বাহিনী, অনেকে বট বাহীনি।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সংশোধনের জন্য সব পক্ষের সঙ্গেই বসা হচ্ছে।

তিনি বলেন, খতিব, পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মুল্যবোধকে এগিয়ে নেয়ার জন্য যা প্রয়োজন তা করছে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়