Apan Desh | আপন দেশ

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩০, ৭ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল

ছবি : আপন দেশ

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, ওরা (আওয়ামী লীগ) মুখে বলেছে সবসময় গণতন্ত্রের কথা, কাজটা করেছে উল্টো।

শুক্রবার (০৭ আগস্ট) এডিটর কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। গণতন্ত্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। আজ যে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর প্রধান কারণটি হচ্ছে এখানে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।

তিনি বলেন, গণমাধ্যমে এখন কোনো চাপ নেই। সেলফ সেন্সরশিপে নিজেরাই সিদ্ধান্ত নেন সাংবাদিকরা। গণতন্ত্রকে টেকশই করতে গণতন্ত্রের জন্য কাজ করে যেতে হবে।

রাজপথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভাষায় সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকারের ৫ মাস যেতে না যেতেই রাজপথে বলা হচ্ছে, পাঁচ বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। এ ভাষাগুলো গণতন্ত্রের ভাষা না। আপনি সংসদে আসেন, সংসদে কথাগুলো বলেন।

আরও পড়ুন : বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, সহযোগী গুলিবিদ্ধ

তিনি আরও বলেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে যেসব কথা আছে, সেগুলো জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেভাবে বিশৃঙ্খলা করা হয়েছে, তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়