ছবি: আপন দেশ
নাটোর সদর উপজেলার পার হালসা এলাকায় পিস্তল ঠেকিয়ে এক লুব্রিকেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজারের কাছ থেকে ১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম মো. কাওসার খান (৩০)। তিনি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার জামাল খানের ছেলে। তিনি এসি এক্টিভ লুব্রিকেন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।
আরও পড়ুন<<>>কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হলো চারতলা রিসোর্ট
ভুক্তভোগীর নাম মো. কাওসার খান জানান ,সোমবার সন্ধ্যায় পার হালসা এলাকায় দুর্বৃত্তরা কাওসার খানের ওপর পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা ১ লাখ ১৮ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার ওসি মো. মুনসুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































