Apan Desh | আপন দেশ

সোনালী ব্যাংকে ফিরলেন শওকত আলী খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:১৮, ২৬ অক্টোবর ২০২৬

সোনালী ব্যাংকে ফিরলেন শওকত আলী খান

শওকত আলী খান (ফাইল ছবি)

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। এর ফলে তিনি ফের ব্যাংকটির এমডি হিসেবে ফিরলেন।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ১৯ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের যে আদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।
 
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব স্বাক্ষরিত আদেশটি সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আগের আদেশ আর কার্যকর থাকছে না। তবে তার নিয়োগের নির্দিষ্ট মেয়াদ ও অন্যান্য শর্ত সম্পর্কে প্রজ্ঞাপনে আলাদা করে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

আপন দেশ/কেএম 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়