Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে এনসিপির পরিচ্ছন্নতা-বৃক্ষরোপন কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ২৬ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে এনসিপির পরিচ্ছন্নতা-বৃক্ষরোপন কর্মসূচি

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশা নিধন এবং হাসপাতাল সংলগ্ন মসজিদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদর উপজেলা শাখা।

​সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী এ কর্মসূচি হয়।

​হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও মশা নিধনের উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. আ ন ম গোলাম মোহাইমেন। সদর উপজেলার আহবায়ক শাহজাহান আলী সুমনের তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন সদর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব। 

আরও পড়ুন<<>>রাজবাড়ীতে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর উদ্যোগ কৃষি বিভাগের

​এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান এবং জেলা নারী শক্তির সদস্য সচিব মেরিনা পারভীনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান শেষে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরের স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়