Apan Desh | আপন দেশ

বহিষ্কার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার ২৫৭১ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার ২৫৭১ শিক্ষার্থী

দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে নকল ও অসদুপায় অবলম্বনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। গত ১৮ মাসে অনুষ্ঠিত ১৮টি পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই হাজার ৫৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন, উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য এটি বড় ধরনের নেতিবাচক সংকেত।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর ও শৃঙ্খলা কমিটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি শাস্তির মুখে পড়েছেন অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা। শুধু অনার্সের ছয়টি পরীক্ষায়ই বহিষ্কৃত হয়েছেন এক হাজার ২৭২ জন। যা মোট শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীর প্রায় অর্ধেক। এর মধ্যে ‘অনার্স তৃতীয় বর্ষ-২০২৩’ পরীক্ষায় সর্বোচ্চ ৩৩৭ জন শিক্ষার্থী সাজা পেয়েছেন। এছাড়া ‘অনার্স চতুর্থ বর্ষ-২০২৩’ পরীক্ষায় ৩১৮ জন এবং ‘অনার্স চতুর্থ বর্ষ-২০২২’ পরীক্ষায় ৩০৪ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

০৪:৫১ পিএম, ১০ মে ২০২৬ রোববার

বিএনপির আরও ২১ নেতা বহিষ্কার, এক জেলায় কমিটি স্থগিত

বিএনপির আরও ২১ নেতা বহিষ্কার, এক জেলায় কমিটি স্থগিত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আরও ২১ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এ ছাড়া শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।বহিষ্কৃতরা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মো. আছিফ তুহিন গাজী, মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন আলম, শিবচর পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা, কুদ্দুস মোল্লা ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরী।

০৭:৫৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement