Apan Desh | আপন দেশ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি , আপন দেশ

প্রকাশিত: ২১:৩৩, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৩৩, ২৬ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

ছবি: আপন দেশ

​কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর ব্রহ্মত্তর বারান্দা স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও বই বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

​সোমবার (২৬ অক্টোবর) ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে চর ব্রহ্মত্তর বারান্দা স্কুলের তিনজন প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।

আরও পড়ুন<<>>কক্সবাজারে গুঁড়িয়ে দেয়া হলো চারতলা রিসোর্ট

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ব্যাগ ও বই তুলে দেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপারভাইজার রওশনারা খাতুনসহ প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়