Apan Desh | আপন দেশ

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৪, ৫ মে ২০২৬

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

ফাইল ছবি

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার শারীরিক অবস্থার উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।

আফরোজা আব্বাস জানান, বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন মির্জা আব্বাস এবং সম্পূর্ণ সুস্থ হয়ে খুব শিগগিরই দেশে ফিরবেন। তার প্রতি দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন <<>> ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর 

জানা গেছে, সিঙ্গাপুরে সফল অস্ত্রোপচারের পর বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীর সামনে আসবেন এবং দোয়া চাইবেন। চিকিৎসা ও থেরাপির বাকি প্রক্রিয়া শেষ করে দ্রুতই দেশে ফেরার আশা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়