Apan Desh | আপন দেশ

মাজার

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলা শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, লালনের মাজার থেকে বের হওয়ার সময় হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন সে মুহূর্তে তার ওপর একজন ডিম ছুঁড়ে মারে এবং প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ থাকেন তিনি। পাটওয়ারীর ওপর হামলার দাবি করে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি পোস্টে লেখেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় Nasiruddin Patwary ভাইয়ের ওপর বিএনপির হামলা। 

০৮:৩৩ পিএম, ৪ অক্টোবর ২০২৬ রোববার

লালন সাঁইয়ের মাজারে অনৈতিক কাজ চলে: আমীর হামজা

লালন সাঁইয়ের মাজারে অনৈতিক কাজ চলে: আমীর হামজা

কুষ্টিয়ার লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে সংস্কৃতির আড়ালে অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের কারবার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এমপি আমীর হামজা। এ বিষয়ে তিনি মাজার এলাকাকে মাদকমুক্ত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে ব্যাখ্যা চেয়েছেন। বুধবার (১০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আমীর হামজা এ অভিযোগ করেন। তিনি বলেন, লালন সাঁইয়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার এলাকায় ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এ অনুষ্ঠানের আড়ালে এবং প্রশাসনের পাহারায় সেখানে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চলে। তিনি এ মাজার এলাকাকে মাদকমুক্ত করার জন্য সরকারের সুনির্দিষ্ট উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

০৯:০৮ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

কোরআন অবমাননার অভিযোগে মাজারে হামলা, পীরের মৃত্যু

কোরআন অবমাননার অভিযোগে মাজারে হামলা, পীরের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগে একটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দরবারটির ‘প্রধান পীর’ আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফ’-এ ঘটনাটি ঘটে। নিহত শামীম ওই ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে। জানা যায়, ২০২১ সালের ১৭ এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে শামীমকে একটি অনুষ্ঠানে কোরআন নিয়ে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

০৭:১০ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

গৃহায়ন কর্তৃপক্ষ: শাহ পরানের দুর্নীতির বাক্স ভরছে কোটি টাকায়   

গৃহায়ন কর্তৃপক্ষ: শাহ পরানের দুর্নীতির বাক্স ভরছে কোটি টাকায়   

সরকারি প্লট, ফ্ল্যাট হস্তান্তর, পুণর্বাসন প্লট, নামজারি, প্লট বিক্রয় অনুমতি, বরাদ্দ ইত্যাদি কাজে  তার টেবিল পার করতে গুনতে হয় টাকার বাণ্ডেল। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কার্যালয়ের তিন তলায় ৩০৬ নম্বর কক্ষের বসে সহকারীদের মাধ্যমে নিচ্ছেন এ বখরা। প্রভাব আর সাদাকালো অর্থই দেলোয়ার হোসেনের জীবনের গতি পাল্টে দিয়েছে। যেমন পাল্টিয়েছেন রাজনৈতিক আদর্শ। সাইসাই পেয়েছেন পদোন্নতি। গাড়ী, বাড়ী, ব্যাংক ব্যালেন্স, দেশ-বিদেশে বিনিয়োগের হিসাব রাখতে এখন তার লাগছে ক্যাশিয়ার। নিত্যদিন দানছদকায় যেমন ভরে উঠছে সিলেটের শাহ পরানের মাজারের দানবাক্স, ঠিক তেমনই টাকার বাণ্ডিল ছাড়া কোনো ফাইল ছাড়েন না জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্চমান সহকারী শাহ পরান।

১২:০৬ এএম, ৩০ মে ২০২৩ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement