Apan Desh | আপন দেশ

এথেন্সে আন্তর্জাতিক বইমেলায় অংশ নিলেন তাইজুল ফয়েজ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ২২ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:০১, ২২ সেপ্টেম্বর ২০২৬

এথেন্সে আন্তর্জাতিক বইমেলায় অংশ নিলেন তাইজুল ফয়েজ

ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সে শেষ হয়েছে ৫৪তম এথেন্স বইমেলা। ৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর ঐতিহাসিক পার্ক পেদিওন তৌ আরেওসে এ বইমেলায় হয়। এতে অংশ নেয় দেশটির ২১০ প্রকাশনা সংস্থা।

এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ছিল-‘টেকসই উন্নয়ন: আগামীকালের স্থপতি হিসেবে বই’। বই ও জ্ঞানচর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমাজ নির্মাণের গুরুত্বকে এবারের আয়োজনে বিশেষভাবে তুলে ধরা হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের বইমেলায় ২১০টি প্রকাশনা সংস্থা ২৮৫টি স্টলের মাধ্যমে অংশ নেয়। বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পাঠকদের জন্য ছিল নানা সাংস্কৃতিক আয়োজন।

বইমেলা ঘিরে আয়োজন করা হয় ২০০টিরও বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে ছিল সাহিত্য ও সাংস্কৃতিক আলোচনা, কনসার্ট, থিয়েটার পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠান।

আরও পড়ুন <<>> আল মাহমুদের কবিতা ‘প্রত্যাবর্তনের লজ্জা’

এথেন্স বইমেলা শুধু বই কেনাবেচা ও প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের অংশ গ্রহণে এটি পরিণত হয় একটি বিশ্বের ছড়িয়ে ছিটে থাকা কবি সাহিত্যিকদের  মিলনমেলা। এতে অংশ নেন বাংলা ভাষাভাষী লেখক ও সাংবাদিক ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ। 

আয়োজনে বই ও পাঠাভ্যাসের গুরুত্বের পাশাপাশি টেকসই উন্নয়ন, সংস্কৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের ভূমিকা নিয়ে বিভিন্ন কার্যক্রম ও আলোচনা হয়।

এথেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন হিসেবে ৫৪তম বইমেলাতেও বইপ্রেমীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। বইকে আগামী দিনের নির্মাণের অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরাই ছিল এবারের আয়োজনের অন্যতম প্রধান বার্তা।

জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মানসম্মত শিক্ষা, সামাজিক সমতা, পরিবেশ সুরক্ষা, দায়িত্বশীল ভোগ, সাংস্কৃতিক অন্তর্ভুক্তি এবং শহর ও সমাজের টেকসই উন্নয়নের মতো বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

এর পাশাপাশি আরও থাকছে- উদীয়মান লেখকদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন, হেলেনিক কমিকস অ্যাকাডেমি আয়োজিত একটি অনুষ্ঠান এবং চিলড্রেন’স রাইটস নেটওয়ার্ক, আই বিবি ওয়াই-এর গ্রিক শাখা, ইউরোপীয় পার্লামেন্ট অফিস ও গ্রিসে ইউরোপীয় কমিশনের প্রতিনিধিত্বকারী কার্যালয়ের আয়োজনে বিভিন্ন গোলটেবিল আলোচনা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়