Apan Desh | আপন দেশ

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে চাপ বাড়াবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৬

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে চাপ বাড়াবে’

ন্যাপের লোগো

কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে বাড়তি চাপ তৈরি করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। 

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। জ্বালানি তেলের মূল্য লিটার প্রতি ২০টাকা বৃদ্ধি সরকারী ঘোষণাকে আত্মঘাতী হিসাবে আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবী জানিয়েছেন তারা।

আরও পড়ুন<<>>সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার

তারা বলেন, কোন প্রকার প্রস্তুতি ছাড়া যখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যহ্রাস পেয়েছে ঠিক তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া অন্য কিছুই নয়। এতে প্রমানিত হয় সরকারের জ্বালানি মন্ত্রনালয়ের সঙ্গে বিশ্ববাজারের কোন সম্পর্ক নাই বা তারা বিশ্ববাজার সম্পর্কে কোন খোজখবরই রাখেন না। 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে ইতোমধ্যে অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচত প্রভাব ফেলতে শুরু করেছে। ফণ্যপরিবহনের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিথ্যপণ্যের মূল্য আরো বৃদ্ধিসহ এ সিদ্ধান্ত জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে। যাতে মানুষের নাভিশ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়