Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ আটক ২ 

রাঙামাটি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০০, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটিতে কিশোরী ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ আটক ২ 

ছবি : আপন দেশ

রাঙামাটিতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা ফজলুল হক চৌধুরীকে (৬৫) আটক করা হয়েছে। এ ঘটনায় শহিদুল (২৩) নামে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লংগদু থানার ওসি জাকারিয়া।

জাকারিয়া বলেন, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: ধানক্ষেতের পাশে পড়ে ছিল মাদ্রাসাছাত্রের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বাস করতেন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা পেয়ে সৎ বাবা ওই কিশোরীকে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময়ে একইভাবে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর একই মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠে প্রতিবেশী যুবক শহিদুল (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

ওসি জাকারিয়া বলেন, ঘটনাটি গত এক সপ্তাহ ধরে ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে সৎ বাবা ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়