তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। দল তিনটি হলো এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্ট) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ও দেশকে পুরোনো রাজনীতির পথে যেতে না দেয়ার অঙ্গীকার নিয়ে এ জোটের ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন>>>চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ঘোষিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ শুধুমাত্র নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এ জোট জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এ জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



















