Apan Desh | আপন দেশ

ঢাবির সুফিয়া কামাল হলে নবীন শিক্ষার্থীদের বরণ ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৬, ৩০ জুন ২০২৫

ঢাবির সুফিয়া কামাল হলে নবীন শিক্ষার্থীদের বরণ ছাত্রদলের

ছবি : আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে নবাগত নারী শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার (৩০ জুন) সকালে আয়োজিত অনুষ্ঠানে বরণ করা হয় তাদের।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানা। হলের মূল ফটকে তারা নবাগত ছাত্রীদের স্বাগত জানান ও উপহার সামগ্রী তুলে দেন।

নবীন শিক্ষার্থীরা এমন আয়োজনের জন্য ছাত্রদল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। শিক্ষাজীবনের শুরুতেই এমন আন্তরিকতা তাদের অনুপ্রাণিত করেছে বলেও মন্তব্য করেন তারা।

এ সময় নবাগতদের বিশ্ববিদ্যালয়জীবনে যে কোনো প্রয়োজন ও সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন ছাত্রদল নেত্রীরা। পাশাপাশি একটি সহনশীল, গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনের আহবান জানান। অনুষ্ঠানটি ছাত্রদলের পক্ষ থেকে একটি মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের