Apan Desh | আপন দেশ

হাসিনার নামের আগে ‘খুনি’ শব্দ মোছার চেষ্টা চলছে: সারজিস

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ এপ্রিল ২০২৫

হাসিনার নামের আগে ‘খুনি’ শব্দ মোছার চেষ্টা চলছে: সারজিস

সারজিস আলম।

শেখ হাসিনার নাম থেকে 'খুনি' শব্দ মুছে ফেলার চেষ্টা চলছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, শেখ হাসিনাকে ‘খুনি’ হওয়ার পেছনে যাদের অবদান ও ভূমিকা ছিল, তাদের বিচার করতে হবে। 

বুধবার (২৩ এপ্রিল) উত্তরায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
সারজিস বলেন, খুনি হাসিনার দোসররা ফিরে আসার চেষ্টা করছে। অনেকেই খুনি শব্দ মুছে ফেলারও চেষ্টা করছে। তবে হাসিনাকে যারা খুনি হাসিনা হতে সাহায্য করেছে। তাদের বিচার নিশ্চিত করতে হবে।
 
গণঅভ্যুত্থানের শহীদদের দিকে তাকিয়ে সংস্কারের জন্য কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, দেড় হাজারের বেশি শহীদদের জীবনের বিনিময়ে আমরা আজকের অবস্থায় এসেছি। এ সময়েও যারা নির্বাচন নির্বাচন করে, তাদের চোখ শহীদদের দিকে নয়, ক্ষমতার দিকে।
 
এ সময় জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচারের বিপরীতে মামলা বাণিজ্য চলছে বলেও অভিযোগ করেন সারজিস। তিনি বলেন, মামলা বাণিজ্য ১৬ বছরের কালচার।
 
জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে এনসিপি নেতা আরও বলেন, যারা এতবড় গণহত্যা চালিয়েছে, তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেয়ার স্পর্ধা দেখালে গণঅভ্যুত্থানে অংশ নেয়ারা দাঁড়াবে। আর আগামী নির্বাচনের আগেই খুনি হাসিনার বিচার দেখতে চাই।
 
এ সময় দলটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ ও আওয়ামী স্টাইলে যারা রাজনীতি করতে চান, তাদের বাংলাদেশে ভবিষ্যৎ নেই। যারা সংস্কার প্রত্যাখ্যান করেছেন, বাংলাদেশের মানুষ তাদের মেনে নেবে না।
 
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল এনসিপির এ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন, তাদের পতনে ১৫ মাসও লাগবে না। যারা সন্ত্রাস শুরু করছে তাদের বিরুদ্ধে থাকবে এনসিপি।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত