Apan Desh | আপন দেশ

বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন: দুদু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ৯ এপ্রিল ২০২৫

বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

নির্বাচন এ বছরের মধ্যে হতে হবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন। বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এসএম মিজানুর রহমান।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আপনাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সেটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নেয়ার আগে নির্বাচন দিন। আর তা না হলে হাসিনার দিকে তাকান। প্রমাণ করে ছাড়ব ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।

শামসুজ্জামান দুদু বলেন, সরকার বিশেষ কোনো কিছু বাস্তবায়ন না করলে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় যাবে। তাদের উদ্দেশে বলব, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসেন।

তিনি বলেন, বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে। আর বিএনপি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কারণ, বিএনপির যতবার ক্ষমতায় এসেছে, জনগণের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এসেছে। নির্বাচন এ বছরের মধ্যে হতে হবে। এটা প্রমাণ করেই ছাড়ব।

আওয়ামী লীগের উদ্দেশ্যে দুদু বলেন, তারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে। ধিক্কার জানাই যে, এভাবে পালিয়ে যায়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ