Apan Desh | আপন দেশ

ভ্যাট

ভ্যাট রিটার্নে ১১ খাত বাধ্যতামূলক

ভ্যাট রিটার্নে ১১ খাত বাধ্যতামূলক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক হওয়া খাতগুলো হলো সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী খাত। মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত। এ বিষয়ে এনবিআরের আদেশে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৮(ক) এ প্রদত্ত ক্ষমতাবলে বর্ণিত খাতগুলোর ক্ষেত্রে পণ্যের উৎপাদনকারীদের ভ্যাট প্রদান বাধ্যতামূলক করা হলো। একই সঙ্গে বর্ণিত সেবা খাতগুলোর ক্ষেত্রে সরবরাহকারীদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র প্রদান বাধ্যতামূলক করা হলো। 

০৫:৫২ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার

ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে 

ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমের বিভিন্ন ফাংশনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ কারণে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ই-ভ্যাট ইউনিট। এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মুসক ৬ দশমিক ১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে- সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন সুবিধা, সাব-ফর্মে এক্সেল ফাইল থেকে ডাটা আপলোডের সুযোগ এবং ক্রয়সংক্রান্ত সাব-ফর্মে নির্বাচিত কর মেয়াদ থেকে সর্বোচ্চ পাঁচ মাস আগের তথ্য ইনপুট দেয়ার সুবিধা।

১১:৫৭ এএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ক্যানসার চিকিৎসায় রাশিয়ার যুগান্তকারী ভ্যাকসিন

ক্যানসার চিকিৎসায় রাশিয়ার যুগান্তকারী ভ্যাকসিন

মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্যের খবর দিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা। তারা এমন একটি ভ্যাকসিন তৈরি করেছেন যা পরীক্ষামূলক প্রয়োগে (ট্রায়াল) সফল হয়েছে। ভ্যাকসিনটি এখন সব রোগীর ওপর ব্যবহারের জন্য প্রস্তুত। ইস্টার্ন ইকোনমিক ফোরামে রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এ ঘোষণা দেন। নতুন ভ্যাকসিনটির নাম এন্টারোমিক্স। এটি তৈরি হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে। এ প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করার পর এটি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।

০৯:২৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

ড. ইউনূসের কাছে তারেক রহমানের একহালি প্রশ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটি দেশের বহু মানুষের বড় জিজ্ঞাসা। তিনি বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করবেন এ আশা করছি। পরিস্থিতির অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা না করা গেলে পতিত স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। শনিবার (১৭ মে) রাজধানীর গুলশানের একটি হোটেলে এনডিএম-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ আহবান জানান তারেক রহমান।

১১:৪০ পিএম, ১৭ মে ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement