পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সরানো হলো গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকে। ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল হক বাপ্পীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। একই আদেশে চারজন অতিরিক্ত উপ-কমিশনার কমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে।
০৭:১৯ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার