ছবি: আপন দেশ
নয়া পল্টন থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে হাঁটলেন তারেক রহমান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ঐতিহাসিক ‘সার্বভৌমত্ব’ র্যালিতে তিনি দীর্ঘ ৬ কিলোমিটার পথ হাঁটেন।
শনিবার (০৭ নভেম্বর) এ র্যালী নেতৃত্ব দেন তারেক রহমান।
র্যালীটি কাকরাইল মোড়, প্রধান বিচারপতির বাস ভবনের পাশ দিয়ে রমনা পার্ক সড়ক, হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড় হয়ে বাংলা মোটর, ফার্ম গেইট, ইন্দিরা রোড সড়ক হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।
প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে র্যালীর শুরু করেন বিকাল সাড়ে তিনটায়। ৬ কিলোমিটার পথ অতিক্রম করে মানিক মিয়াতে পৌঁছান সাড়ে চারটায়।
প্রধানমন্ত্রী পরনে ছিল সাদা হাফ হাতা শার্ট। গ্রে কালারের পেন্ট। পায়ে ছিল নেভি ব্লু কিটস।
প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে পুরো পথের দুই ধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাতে নেড়ে শুভেচ্ছা জানায়। উচু দালানগুলোতে উৎসুখ মানুষ ভিড় দেথা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান হাসোৎজ্জ্বল মুখে হাতে নেড়ে শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রী এক গতিতে হেঁটে চলার পথে অনেক সিনিয়র নেতাকে হিমশিম খেতে দেখা গেছে।
প্রধানমন্ত্রীর সামনে ছিল যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্র দলের শীষ নেতারা। তারাও প্রধানমন্ত্রীর অবিরামভাবে হেঁটে যাওয়ার গতি দেখে অবাক হয়েছেন।
আরও পড়ুন <<>> সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এভাবে কেনো প্রধানমন্ত্রীর টানা হাঁটার দৃশ্য বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। গণতন্ত্র বিনির্মানের অভিযাত্রায় এটাই দেশবাসীকে উজ্জীবিত করবে বলে আমি মনে করি।
তিনি বলেন, এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাল খনন কর্মসূচিতে গিয়ে মাইলের পর মাইল হেঁটেছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, পুরো পথে কোথাও প্রধানমন্ত্রীর হাঁটার পথে ছন্দপতন ঘটেনি। একটানা হেঁটে গেছে। অন্য নেতাদেরও বলেছেন, হাঁটেন।
প্রধানমন্ত্রীর এ দীর্ঘ চলার পথে স্থায়ী কমিটির সদস্য আমির খসুর মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, উপদেষ্টা কাউন্সিলের সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রমূখ নেতারা ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































