Apan Desh | আপন দেশ

নারী-শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩০, ১২ অক্টোবর ২০২৬

নারী-শিশুর প্রতি সহিংসতায় ‘জিরো টলারেন্স’: রাষ্ট্রপতি

ছবি: আপন দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই।

সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে।

তিনি বলেন, সন্তানদের প্রতি খেয়াল রাখা অভিভাবকদের দায়িত্ব। তবে, মেয়েরা ঘরে থাকবে এই ধরনের ভাবনা থেকে বেরিয়ে আসার আহবান জানান তিনি।

আরও পড়ুন <> আইএমএফের সঙ্গে জটিলতা আলোচনায় সমাধানের চেষ্টা: অর্থমন্ত্রী

রাষ্ট্রপতি আরও বলেন, অন্যায় শিকার হলে চুপ না থেকে প্রশাসনকে জানাতে হবে। সরকার নারী ও শিশুদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

এ সময় রাষ্ট্রপতি সকল কন্যা শিশুদের মার্শাল আর্ট শেখার কথা বলেন। কারণ নারীদের সাফল্যের সাথে শুধু পরিবার নয়, দেশ জড়িত।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়