ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টির প্রভাব পড়েছে। রাজধানীর করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সকালের ব্যস্ত সময়ে এ পরিস্থিতিতে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন <> সিইসিকে সরাতে দ্বিমুখী লড়াইয়ে ‘ইনডিয়া’ জোট
তবে আবহাওয়া অধিদফরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
এদিকে, আগামী দিনগুলোতে দিল্লির দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































