Apan Desh | আপন দেশ

মার্কিন ভিসার ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪১, ৩ অক্টোবর ২০২৬

মার্কিন ভিসার ব্যবহার নিয়ে কঠোর সতর্কবার্তা

ছবি : আপন দেশ

মার্কিন ভিসাধারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (০৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা-সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

এতে বলা হয়, ভিসার অপব্যবহার বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন স্থানে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪০২

ভ্রমণকারীদের ভিসায় উল্লেখিত শর্তগুলো অনুসরণ করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দেশত্যাগ করার পরামর্শ দেয়া হয়েছে। ভিসার নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া বা সংশ্লিষ্ট দেশে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাস জানিয়েছে, আপনার ভিসা সঠিকভাবে ব্যবহার করা আপনার দায়িত্ব। ভিসার অপব্যবহার করলে বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়