Apan Desh | আপন দেশ

দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি দাবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৭, ২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি দাবি

ছবি : আপন দেশ

দুর্গাপূজায় ৩ দিনের সাধারণ ছুটি চায় জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (০২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা এ দাবি করেন। 

এ সময় তারা আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

মহাজোটের নেতাদের দাবি, আগামী বছর থেকে দুর্গাপূজায় তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হোক। সরকারি ছুটির তালিকায় এ ছুটি অন্তর্ভুক্তের দাবি জানান তারা।

আরও পড়ুন: বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

এ সময় আসন্ন দুর্গাপূজায় এক দিনের নির্বাহী আদেশে ছুটিসহ তিন দিনের ছুটি দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান হিন্দু মহাজোটের নেতারা।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি মোট তিন দিন ছুটি ঘোষণা করেছেন। আমরা আগামী বছর দুর্গাপূজায় তিন দিন সাধারণ ছুটি চাই। অষ্টমী, নবমী ও দশমী এ তিন দিন। কারণ নির্বাহী আদেশের ছুটি আগামীতে নাও থাকতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়