Apan Desh | আপন দেশ

ভিসা নীতি

নতুন ভিসা নীতিতে সহজ হচ্ছে বিদেশি বিনিয়োগের পথ

নতুন ভিসা নীতিতে সহজ হচ্ছে বিদেশি বিনিয়োগের পথ

ভিসা নীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করা, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের আগমন সহজ করাই এ পরিবর্তনের মূল লক্ষ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন উইং থেকে প্রকাশিত ভিসা নীতি ২০২৬ পর্যালোচনায় দেখা যায়, ২০১৬ সালের সংশোধিত নীতিমালার তুলনায় নতুন নীতিতে ব্যবসায়ী, বেসরকারি বিনিয়োগকারী ও বিদেশি দক্ষ বিশেষজ্ঞদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া আরও স্পষ্ট, সমন্বিত ও নিয়মকেন্দ্রিক করা হয়েছে।

০৯:১১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

কর্মসংস্থানের সুযোগ আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। নতুন এ উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে, কমেছে প্রশাসনিক জটিলতা এবং বেড়েছে ডিজিটাল সেবার পরিধি। মন্ত্রণালয়ের মতে, এতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই কম সময় ও খরচে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। এক পরিপত্রে জানানো হয়েছে, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কার্যক্রম চালু থাকবে। এ উদ্যোগের মাধ্যমে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা নিয়ে মতামত ও সুপারিশ জানাতে পারবেন। বিশেষভাবে পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্তাবলি কমানোর বিষয়ে মতামত আহবান  করা হয়েছে।

০৯:৩৩ পিএম, ১০ জুন ২০২৬ বুধবার

ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন

ভারতীয় ভিসার নিয়মে বড় পরিবর্তন

বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি নাগরিকরা ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর চাইলে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন। এজন্য তাকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে। আগে ভিসার মেয়াদ পূর্ণ হওয়ার পর নিবন্ধন করার জন্য অতিরিক্ত ১৪ দিন সময় পাওয়া যেত। নতুন নির্দেশনায় সে সুযোগ বাতিল করে নিয়মে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছরই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫ চালু করে। সম্প্রতি এ আইনের ১২ নম্বর ধারা সংশোধন করে নতুন গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

০৭:৪২ পিএম, ২ জুন ২০২৬ মঙ্গলবার

ভিসা আবেদনে ব্যাংক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা

ভিসা আবেদনে ব্যাংক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা

বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিসা আবেদনে জমা দেয়া ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য আর্থিক নথির সত্যতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব নথিতে বাধ্যতামূলকভাবে অনলাইন যাচাইযোগ্য কিউআর কোড যুক্ত করতে হবে। মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–১ থেকে জারি করা প্রজ্ঞাপনে দেশের সব তফসিলি ব্যাংককে এ নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ভিসা আবেদন প্রক্রিয়ায় দূতাবাস ও ভিসা সেন্টারে ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও ইনভেস্টমেন্ট সার্টিফিকেট জমা দিতে হয়। কিন্তু এসব নথির তাৎক্ষণিক যাচাই ব্যবস্থা না থাকায় বিভিন্ন জটিলতা ও অনিয়ম তৈরি হচ্ছে।  

১০:০৯ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

সাংবাদিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে জানাল মার্কিন পররাষ্ট্র দফতর

সাংবাদিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে জানাল মার্কিন পররাষ্ট্র দফতর

বাংলাদেশে আগামীতে গণমাধ্যমও ভিসানীতিতে যুক্ত হতে পারে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তার এ বক্তব্যের প্রেক্ষিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের সংবাদ সম্মেলনে উঠানো হয় বিষয়টি। পরে দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি খোলাসা করেন। গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেয়ায় দেশের রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্যসহ বিভিন্ন ব্যক্তির ওপর গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। 

১০:৩৭ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

পিটারের বার্তার পুনরাবৃত্তি করল যুক্তরাষ্ট্র

পিটারের বার্তার পুনরাবৃত্তি করল যুক্তরাষ্ট্র

ঢাকা: রাষ্ট্রদূত পিটার হাস যে বক্তব্য দিয়েছিলেন তা আরও স্পষ্ট করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। মি. পিটার জানিয়েছিলেন,  সরকার, বিরোধীদল ও আইনশৃঙ্খলা বাহিনীর পর গণমাধ্যম ব্যক্তিত্বের ওপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি যুক্ত হতে পারে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দূতাবাসটির নিজস্ব ফেসবুক পেজে রাষ্ট্রদূত হাসকে উদ্ধৃত করে লিখেছে- ‘আমরা (ভিসা নিষেধাজ্ঞা) নীতিটি সরকারপন্থি, বিরোধীদল, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, বিচার বিভাগের সদস্য এমনকি গণমাধ্যমের সদস্য নির্বিশেষে যে কারো বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ উপায়ে প্রয়োগ করছি; যারা দেশটির গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করায় জড়িত।’

০১:০১ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে: মির্জা ফখরুল

আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যের এই সরকারের বিরুদ্ধে এক বছর যাবৎ আন্দোলন করছি। আন্দোলনে ইতোমধ্যে ২২ জন শহীদ হয়েছে। এ ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছরে আমাদের অসংখ্যা নেতাকর্মীকে গুম করেছে। গ্রেফতার, গুম, খুন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। উদ্দেশ্য একটিই, গণতন্ত্রকামী মানুষকে আন্দোলন থেকে দুরে রাখা এবং একদলীয় নির্বাচন করা। গ্রেফতার, গুম, খুন করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

০৮:০৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement