Apan Desh | আপন দেশ

তিন থানার ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

তিন থানার ওসিকে বদলি

ছবি : আপন দেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানার ওসি পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশ দেয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে বাকলিয়া থানার ওসি মো. জাহেদুল কবিরকে কোতোয়ালি থানায়, পতেঙ্গা থানার ওসি মাহফুজুর আলমকে বাকলিয়া থানায় এবং ডবলমুরিং থানার ওসি (তদন্ত) আরিফ ফয়সালকে ওই থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান

আদেশে বলা হয়, বদলি করা কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়