ছবি : আপন দেশ
বাগেরহাট এবং চুয়াডাঙ্গায় নতুন এসপি পদায়ন করেছে সরকার। পুলিশ অধিদফতরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার। এসবির পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা এ প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দুই আসামি সংশোধনাগারে, বাকি দুজন কারাগারে
একই প্রজ্ঞাপনে, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকে ডিএমপিতে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































