Apan Desh | আপন দেশ

হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৪৩, ১৮ সেপ্টেম্বর ২০২৬

হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীতে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন <<>> ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

কর্মকার্তা জানান, তেজগাঁও কলেজে গোপন বৈঠক চলাকালীন সেখান থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। সব যাচাই-বাচাই শেষে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়