Apan Desh | আপন দেশ

জঙ্গি

দেশে জঙ্গি আছে? উপদেষ্টার ‘হ্যাঁ’ মন্ত্রীর ‘না’

দেশে জঙ্গি আছে? উপদেষ্টার ‘হ্যাঁ’ মন্ত্রীর ‘না’

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ‘উগ্রবাদী সংগঠনের’ হামলার বিষয়ে পুলিশের সতর্কতার মধ্যে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি রয়েছে; এ তৎপরতা ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আমি আপনাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছি, কিন্তু আমি ওই শব্দকে রিকগনাইজ করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে—পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে।

০৫:০৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement