ছবি : আপন দেশ
একাত্তরের দেশবিরোধী ভূমিকায় ছিল জামায়াতে ইসলামী। ছাব্বিশেও (২০২৬) তার প্রমাণ দিয়েছে সংগঠনটি। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না। এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অর্থপাচারে আমার কার্যালয়ে কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেব: অ্যাটর্নি জেনারেল
মো. আসাদুজ্জামান বলেন, ‘ব্যারিস্টার রাজ্জাক একাত্তরের বিষয়ে ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন, তা জামায়াত মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত। আইন অঙ্গনে এখনো প্রাসঙ্গিক আব্দুর রাজ্জাক।’
এসময় বইয়ের মোড়ক উন্মোচনে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকার সমালোচনাও করেন আইনমন্ত্রী।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































