Apan Desh | আপন দেশ

বিভাগীয় কমিশনারসহ তিন ডিসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:০৬, ১৯ আগস্ট ২০২৬

আপডেট: ১২:৪৬, ১৯ আগস্ট ২০২৬

বিভাগীয় কমিশনারসহ তিন ডিসি প্রত্যাহার

ফাইল ছবি

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনকে প্রত্যাহার করে মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন<<>>ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চালু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

অন্যদিকে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কেন তাদের প্রত্যাহার করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে কিছু বলা হয়নি। এই তিন জেলায় নতুন জেলা প্রশাসক এবং রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগও দেয়া হয়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়