Apan Desh | আপন দেশ

জনপ্রশাসন

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত

সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দফতর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনের প্রশ্নোত্তরে লিখিত জবাবে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, সারাদেশে শহর ও গ্রাম অঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয় পর্যায়ে গঠিত কমিটি কাজ করছে। প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় যথাক্রমে ৮ বিঘা ও ১০ বিঘা করে উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। হাই-টেক/সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টারসমূহ কার্যকরভাবে পরিচালনার জন্য এবং বাংলাদেশে পেপালের কার্যক্রম আরম্ভে কার্যকর উদ্যোগ গ্রহণে একটি কমিটি গঠন করা হয়েছে।

০১:৪৩ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ বুধবার

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার

দেশের সরকারি প্রশাসনে বিপুলসংখ্যক পদ এখনও শূন্য রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ ফাঁকা রয়েছে বলে জানিয়েছেন মো. আব্দুল বারী। বুধবার (০১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। মো. আব্দুল বারী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদকৃত তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী বর্তমানে দেশে মোট ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তবে এর পাশাপাশি বিপুলসংখ্যক পদ এখনও শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

০৮:১৩ পিএম, ১ এপ্রিল ২০২৬ বুধবার

পাঁচ জেলায় নতুন ডিসি

পাঁচ জেলায় নতুন ডিসি

গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক করা হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

০৯:০১ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। রোববার (০১ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’র ৪৯ ধারা অনুযায়ী, মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

০৪:০০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

চার খাতে বড় পরিবর্তন আসছে

চার খাতে বড় পরিবর্তন আসছে

দেশে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে। জনপ্রশাসন, পুলিশ এবং শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ে এখন রদবদল চলছে। এটি কেবল পরিবর্তনের শুরু। সামনে মাঠ প্রশাসনসহ আরও অনেক পদে পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যেই সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি পদে নতুন নিয়োগ সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। চুক্তিতে থাকা ৯ জন সচিব ও জ্যেষ্ঠ সচিবের নিয়োগ বাতিল, কয়েকজন সচিবকে সংযুক্ত করা, একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে পড়ায় প্রশাসনে বড় ধরনের পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি পরিবর্তনের প্রথম ধাপ। সামনে আরও সিদ্ধান্ত আসতে পারে।

০৯:১২ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না যুগ্মসচিব আশরাফ!

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না যুগ্মসচিব আশরাফ!

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ মানছে না ইকোনমিক ক‍্যাডার মো: আশরাফুল ইসলাম। ওই মন্ত্রণালয় তাকে স্বপদে ফিরে যাবার নির্দেশ দিলেও নিজ দায়িত্বে বহাল তবিয়তে আছেন স্বৈরাচার হাসিনার প্রিয়পাত্র আশরাফুল ইসলাম। ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ে। অপকর্ম শতভাগ বাস্তবায়নের ফলে স্বৈরাচার শেখ হাসিনা ইকোনমিক ক‍্যাডার মো: আশরাফুল ইসলামকে পদায়ন করে অ্যাডমিন ক‍্যাডারে। তাকে আনা হয় ভূমি মন্ত্রণালয়ে। এ মন্ত্রণালয়ের অধিনে ভূমি জরিপ ও রেকর্ড অধিদফতরে ভূমি রেকর্ড ও জরিপ প্রকল্পের পরিচালক পদটি উপহার পান শেখ হাসিনার আশির্বাদ হিসেবে।

০৪:৫৪ পিএম, ১৭ মার্চ ২০২৫ সোমবার

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়লো

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বাড়লো

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আবারও বাড়লো। বৃহস্পতিবার (১৩ মার্চ) ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমার্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

০১:২৫ পিএম, ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement