ছবি : আপন দেশ
রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী হাজারো মানুষ।
রোববার (০২ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি পর্যন্ত বিস্তৃত হয়েছে।
অন্যদিকে, মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত দীর্ঘ সারিতে আটকে থাকে যানবাহন।
কুড়িল থেকে বিমানবন্দরমুখী অংশে যান চলাচল তুলনামূলক স্বাভাবিক থাকলেও এর প্রভাব পড়েছে পেছনের সড়কে। বনানী-কাকলি থেকে কুড়িল এবং ইসিবি চত্বর থেকে কুর্মিটোলা হাসপাতাল পর্যন্ত মাটিকাটা ফ্লাইওভারে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।
সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর অন্যতম ব্যস্ত এ সড়কে প্রতিদিন সড়কের দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ির অবৈধ পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।
আরও পড়ুন : আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কার্যকর তদারকি ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না হলে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি মিলবে না বলে মনে করছেন তারা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































