Apan Desh | আপন দেশ

আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:২৬, ২ আগস্ট ২০২৬

আজ সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : আপন দেশ

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ লাইনের আশপাশে ডালপালা কাটার জন্য রোববার (০২ আগস্ট) সকাল ৮টা থেকে টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ১১ কেভি মোহাম্মদ পাড়া ফিডারের আওতায় সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

আরও পড়ুন : ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

ওজোপাডিকো কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়