Apan Desh | আপন দেশ

সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪১, ২৭ জুলাই ২০২৬

সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধের আলটিমেটাম

ছবি : আপন দেশ

কমিশন বাড়ানোর দাবি না মানলে ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলে আলটিমেটাম দিয়েছে মালিক সমিতি।

সোমবার (২৭ জুলাই) এ ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি।

তবে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বিবেচনায় ৩০ জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধের কর্মসূচি প্রত্যাহার করার কথা জানিয়েছে মালিক সমিতি।

আরও পড়ুন : সব বিভাগে বৃষ্টির আভাস

মালিক সমিতি জানায়, কোনো সিএনজি ফিলিং স্টেশনে একেবারেই গ্যাসের চাপ নেই, আবার কোথাও ১/২ পিএসআই চাপ; এতে জনভোগান্তি চরমে ঠেকেছে। এ পরিস্থিতি আরও সপ্তাহখানেক থাকতে পারে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়