ছবি : আপন দেশ
জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের আমীরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি হিসেবে দলের স্থায়ী কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নেবে ইসি।
কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এ বছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।
আরও পড়ুন : জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের সভা
এ সময় রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































