ছবি: আপন দেশ
আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আহত হয়ে থাকে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় ড. আ ন ম এহছানুল হক মিলন নিজের মন্তেব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
অতিবৃষ্টি ও বন্যায় সৃষ্ট পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের দাবি তোলা এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে দেয়া বক্তব্যের পর সমালোচনার মুখে পড়েন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা সংসদ ভবনের দিকে আসছে। সোমবার পদার্থ বিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষা হয়েছে। এছাড়া হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিলো। অনেকে ভিজেছে, অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা যদিও সবসময় মনিটরিংয়ে ছিলাম। শিক্ষার্থীদের দাবি এসেছে পরীক্ষা পেছানোর জন্য। এরই মধ্যেই চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।
আরও পড়ুন<<>>এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহবান রিজভী আহমেদের
পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকদের সমালোচনার মধ্যেই সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও।
রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক মন্ত্রীকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেয়ের সঙ্গে কথা বলার ব্যবস্থা করেন। সে কথোপকথন অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিও কথোপকথনে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































