Apan Desh | আপন দেশ

ডিসি সারওয়ার আলম ফের জনপ্রশাসনে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫১, ২১ জুন ২০২৬

আপডেট: ১৭:১৩, ২১ জুন ২০২৬

ডিসি সারওয়ার আলম ফের জনপ্রশাসনে

মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

আরও পড়ুন<<>>এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ নেবে সরকার

আদেশে প্রত্যাহারের সুস্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তবে এর আগে সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে সাহসী উদ্যোগ নেন ডিসি সারওয়ার। মাজারের তিনি ডেগ সিলগালা ও নতুন দান বাক্স বসান তিনি। একইসঙ্গে ডেগের ওপর সিসি ক্যামেরা বসান তিনি।

বছরের পর বছর ধরে মাজারের দান-খয়রাতের টাকার ভাগভাঁটোয়ার করে আসছিল মাজারের নিয়ন্ত্রণাধীন কিছু পরিবার।

দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে আয়-ব্যয়ের স্বচ্ছতা ফেরাতে সাহসী উদ্যোগ নেন সারওয়ার আলম। তার এ উদ্যোগকে সিলেটের সাধারণ মানুষ স্বাগত জানালেও একটি পক্ষ তার বিপক্ষে অবস্থান নেন।

এ অবস্থার মধ্যেই ডিসি সারওয়ারকে বদলির আদেশ জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব থাকাকালে র‌্যাবের ভেজালবিরোধী অভিযানে প্রশংসা কুড়িয়েছিলেন সারওয়ার আলম। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়।

বঞ্চিত কর্মকর্তা হিসেবে ২০২৪ সালে সরকারের পটপরিবর্তনের পর উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন সারওয়ার আলম।

২০২৫ সালের ১৮ অগাস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়