Apan Desh | আপন দেশ

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৮, ১২ মে ২০২৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে মঙ্গলবার (১২ মে)।

সোমবার (১১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-৪। 

এতে বলা হয়, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওয়াসপুর উপকেন্দ্রের আওতাধীন রিভার ভিউ ফিডারে ডাবল সার্কিট নির্মাণ, লাইন রক্ষণাবেক্ষণ, লাইন আপগ্রেডেশন এবং রিভার ভিউ ফিডারের লোড আরশিনগর ফিডারে স্থানান্তরের কাজ চলবে।

এ কারণে ঝাউচর, গোদারাঘাট, বালুচর, রিভার ভিউ, হাউজিং ও ভাঙা বাড়ি সেকশন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পল্লী বিদ্যুৎ সমিতি আরও জানায়, একই সময়ে বামনসুর ফিডারের লোড বিভাজনের মাধ্যমে নতুন একটি ১১ কেভি ফিডার চালু করা হবে। এর ফলে ভবিষ্যতে গ্রাহকরা আরও মানসম্মত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা