ফাইল ছবি, আপন দেশ
তিন দফায় টানা ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম প্রায় ২২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (০৭ মে) এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ২০৫ টাকা ৪৫ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৩৩৮৫ ডলার।
এর আগে গত ০৭ এপ্রিল দেশে জেট ফুয়েলের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ওই সময় অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয় ২২৭ টাকা ৮ পয়সা। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়।
আরও পড়ুন<<>>এক-চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত
ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ বাধাগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে মার্চ মাসে। প্রথম দফায় ৯৫ টাকা ১২ পয়সা থেকে একলাফে দাম বাড়িয়ে ১১২ টাকা ৪১ পয়সা করা হয়।
পরিস্থিতি আরও জটিল হলে ২৪ মার্চ মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সর্বশেষ এপ্রিলে তা আরও বেড়ে ২২৭ টাকা ৮ পয়সায় পৌঁছায়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































