Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে একজনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৮, ৫ এপ্রিল ২০২৬

আপডেট: ২২:০৮, ৫ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে একজনের মৃত্যু

ছবি: আপন দেশ

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (০৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোল চত্তরে এ ঘটনা ঘটে।

জানা যায়, মেরামতের উদ্যেশে বিদ্যুতের খুটিতে স্পর্শ করতে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের সহকারীর মৃত্যু হয়। এ সময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট বিদ্যুৎ খুটিতেই ঝুলে ছিলো যুবকের মরদেহ। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর  হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। 

নিহত লাইনম্যান তেতুলিয়া উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নের জয়নউদ্দিনের ছেলে মো. শাহীন(৩৮)। তিনি পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। 

আরও পড়ুন<<>>নৌযানকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী

ফায়ার সার্ভিসের সদস্য, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, রোববার বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুতের ত্রুটি হয়। সেখানে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর লাইনম্যানসহ পাঁচজন মেরামতের জন্য গোলচত্তরে আসেন । লাইনম্যান সহকারী শাহিন মই দিয়ে খুটিতে মেরামতের কাজ করছিলেন। এ সময় কাজ শেষ না হতেই বিদ্যুৎ লাইন চালু করলে শাহিন বিদ্যুৎ স্পর্শ হয়ে খুটিতেই ঝুলে থাকে। তার মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে দেখা যায়। পরে প্রায় ১৫ মিনিট পর লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। এদিকে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে নিহত শাহিনের লাশ ঝুলন্ত দেখতে পেয়ে মই দিয়ে নিহতের লাশ নিচে নামানো হয়। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। 

স্বজনদের দাবী বিদ্যুৎ বিভাগ কাজ শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ দিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পরে স্বজনরা হাসাপাতালে লাশ দেখার পর বিক্ষুব্ধ হয়ে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোর অফিস ঘেরাও করে। এক পর্যায়ে বিচারের দাবীতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে। ঘটনা স্থলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিহত শাহীনের স্বজনেরা, সহকর্মী ও নেসকোর সাথে বসে আলোচনা চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে স্বজন ও তার সহকর্মীরা। 

তুষার কান্তি রায় স্টেশন অফিসার বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছায়। সেখানে গিয়ে একজান ব্যক্তিকে বিদ্যুতের খুটির উপর আটকা পড়ে থাকতে দেখতে পাই। আমাদের ফায়ার ফাইটার উপরে উঠে রেসকিউ করে আমরা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপন দেশ?এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়