ছবি : সংগৃহীত
মাস খানেক আগে সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ইরানের ড্রোন হামলায় সালেহ আহমদ নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এবার মধ্যপ্রাচ্যের দেশটির ফুজাইরাহে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
বুধবার (০১ এপ্রিল) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের
আরও পড়ুন<<>>ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করা হয়েছে। তবে তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































