Apan Desh | আপন দেশ

আবিদা সুলতানার কবিতা ‘খুঁজে ফিরি তোমায়’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ৩১ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৪, ১ এপ্রিল ২০২৬

আবিদা সুলতানার কবিতা ‘খুঁজে ফিরি তোমায়’

খুঁজে ফিরি তোমায়

মাঝে মাঝে আমিও খুঁজি তোমায়
আমার মনের গহীনে,
উড়ন্ত পাখিদের ভিড়ে—
যাযাবর নাবিকের দলে কিংবা 
পুরনো ডায়েরির পাতায় পাতায়
পড়ন্ত বিকেলের শেষ আলোয়
ঘরে যাওয়া কোন গোলাপ ফুলে।

আহত ঘাস-ফড়িঙের ডানা ভাঙ্গায় 
তোমায় খুঁজে খুঁজে ক্লান্ত হৃদয়,
পরাজিত আমি
জীবনের কঠিন বাস্তবতায়
গোধূলির শেষ লগ্নে—
ঘরে ফেরা পাখিদের মাঝে
তাই নিজেকে খুঁজে ফিরি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়