দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বুধবার (০১ এপ্রিল) প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৮টির শেয়ারদর বেড়েছে। এ সময় ৩২১ কোটি ৬৭ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন বেলা ১২টা ৬মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯২ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭১ পয়েন্টে।
আরও পড়ুন<<>>সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ১৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৩৫ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৮ ও ১৯৯৫ পয়েন্টে।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৪৮টি, কমেছে ৩০টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার দর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































