Apan Desh | আপন দেশ

টেলিভিশনে আজকের যত খেলা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:০০, ২৫ মার্চ ২০২৬

টেলিভিশনে আজকের যত খেলা

ছবি: আপন দেশ

বুধবার (২৫ মার্চ) টেলিভিশনে রয়েছে জমজমাট ক্রীড়া সূচি। ক্রিকেট, আন্তর্জাতিক ফুটবল ও নারী চ্যাম্পিয়নস লিগ—সব মিলিয়ে দর্শকদের জন্য ব্যস্ত দিন।

ক্রিকেটে অনুষ্ঠিত হবে নারী ও পুরুষ—দুই বিভাগের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। দুই ম্যাচেই মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

নারী টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সকাল ৭টা ৪৫ মিনিটে। এরপর পুরুষদের ম্যাচ শুরু হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। দুটি ম্যাচই সম্প্রচার করবে সনি স্পোর্টস ১।

ফুটবলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রয়েছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৪টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ ও নেপাল অনূর্ধ্ব-২০। দ্বিতীয় ম্যাচে রাত ৯টা ৩০ মিনিটে খেলবে মালদ্বীপ অনূর্ধ্ব-২০ ও ভুটান অনূর্ধ্ব-২০। ম্যাচগুলো দেখা যাবে ইউটিউব চ্যানেল Sportzworkz-এ।

আরও পড়ুন <<>> দলের সঙ্গে ভিয়েতনামে যোগ দিলেন হামজা

আন্তর্জাতিক প্রীতি ফুটবলে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে কাজাখস্তান ও নামিবিয়া। ম্যাচটি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।

নারী চ্যাম্পিয়নস লিগেও রয়েছে দুটি হাইভোল্টেজ ম্যাচ। রাত ১১টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অন্যদিকে রাত ২টায় খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। ম্যাচগুলো দেখা যাবে FanCode-এ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়