Apan Desh | আপন দেশ

‘পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:২৭, ২৮ মার্চ ২০২৬

‘পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়’

ছবি : আপন দেশ

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের বন্ধু।’

শনিবার (২৮ মার্চ) সকালে সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি, জননিরাপত্তা নিশ্চিত এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক সেবাধর্মী ও মানবিক সংস্থা রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। সেজন্য পুলিশ বাহিনীর মনোভাব প্রতিষ্ঠাসহ একটি দক্ষ ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতমধ্যে জনবল বৃদ্ধিসহ নানা উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পুলিশের একটি প্রত্যাশা আছে, আবেদন আছে। সর্বস্তরের পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা অনুধাবন করেছি, তা হলে বর্তমানের যে পোশাক, এ পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়। সুতরাং ঐতিহ্য মন্ডিত যেন একটি পোশাক পুলিশ বাহিনী পায়। সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করে একটি সিদ্ধান্ত দেবো, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন : জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৯৩ অভিযান, ৭৮ মামলা

এবারের ৭২ শিক্ষানবিশ পুলিশ সুপার এ প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ আর ৬ নারী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement