Apan Desh | আপন দেশ

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৯৩ অভিযান, ৭৮ মামলা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৩, ২৮ মার্চ ২০২৬

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে ২৯৩ অভিযান, ৭৮ মামলা

দেশব্যাপী জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে একদিনে ২৯৩টি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৭৮টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

এতে বলা হয়, শুক্রবার (২৭ মার্চ) দেশের ৬২টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ-সংক্রান্ত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। আগামীকালও ঢাকা ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : পেট্রোল রপ্তানি বন্ধের ঘোষণা রাশিয়ার

বিজ্ঞপ্তিতে কোথাও জ্বালানি সংক্রান্ত অনিয়ম লক্ষ্য করলে বা সন্দেহ হলে সংশ্লিষ্ট ভিজিল্যান্স টিমের নম্বরে যোগাযোগ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন