Apan Desh | আপন দেশ

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৫, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ১৬:২০, ২৭ মার্চ ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি পিরোজপুর জেলার মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি আব্দুল মান্নান হাওলাদার (৮৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১১টার দিকে কারারক্ষীরা তাকে হাসপাতালের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

কারা সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান হাওলাদারের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার হেতালিয়া গ্রামে। তিনি ভান্ডারিয়া থানার একটি মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ছিলেন। তার কয়েদি নম্বর ছিল ৭২৯০/এ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র