ঝড়-বৃষ্টিতে এসি চালালে যে বিপদ ঘটতে পারে
বাইরে প্রবল ঝড়-বৃষ্টি, ঘরের ভেতর গুমোট গরম। এ পরিস্থিতিতে অনেকেই এসিই ব্যবহার করেন। কিন্তু এ সামান্য স্বস্তির জন্য আপনি কি বড় ঝুঁকি নিচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ের সময় এসি চালানো কখনো কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ বিপদ শুধু যন্ত্রপাতির ক্ষতি নয়, হতে পারে গুরুতর দুর্ঘটনাও। গরমে হাঁসফাঁস করা দিনে এসি যেন স্বস্তি দেয়। তবে আবহাওয়া বদলে ঝড়-বৃষ্টি শুরু হলেই পরিস্থিতি পাল্টে যায়। অনেকেই ভাবেন, বৃষ্টি হচ্ছে মানেই এসি চালানো নিরাপদ। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, ঝড়ের সময় বজ্রপাত থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, যা কখনো কখনো সরাসরি বৈদ্যুতিক লাইনের মাধ্যমে আপনার বাসার যন্ত্রে প্রবেশ করতে পারে। এ অতিরিক্ত শক্তি এসির সার্কিটে ঢুকে পড়লে মুহূর্তেই নষ্ট হয়ে যেতে পারে পুরো মেশিন।
০৩:৩৮ পিএম, ৩ মে ২০২৬ রোববার